দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান নিচের দিক থেকে ১৩তম: টিআইবি

স্টার অনলাইন রিপোর্ট

দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান নিচের দিক থেকে ১৩তম বলে জানিয়েছে দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

আজ মঙ্গলবার সংস্থাটির ওয়েবিনারে এ তথ্য জানানো হয়।

সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, ২০২১ সালের দূর্নীতি সূচকে বাংলাদেশের স্কোর ১০০'র মধ্যে ২৬, গত ৪ বছর ধরে বিদ্যমান রয়েছে। এই স্কোর নিয়ে বাংলাদেশ তালিকায় নিচের দিক থেকে ১৩তম অবস্থানে আছে। যা ২০২০ সালে তুলনায় ১ ধাপ উপরে।

তালিকায় ওপরের দিকে থেকে বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে ১৪৭তম অবস্থানে রয়েছে। ২০২০ সালের তুলনায় দেশটি ১ ধাপ নিচে নেমেছে।

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে।

ওয়েবিনারে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, 'গত ৪ বছর ধরে বাংলাদেশের স্কোর ২৬ রয়ে গেছে, যা হতাশাব্যঞ্জক।'