দেশের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: শিক্ষা উপমন্ত্রী
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মানে সব শ্রমিক সংগঠনগুলোকে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করতে হবে।
শ্রমিকলীগ নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, 'সাধারণ শ্রমিকরা যাতে ন্যায্য পারিশ্রমিক পান সে বিষয়ে যথাযথ খেয়াল রাখতে হবে। এ ছাড়াও, তাদের অধিকার আদায়ে সজাগ দৃষ্টি রাখতে হবে।'
জাতীয় শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে মে দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শনিবার বিকেলে চটগ্রাম মহানগর আ. লীগের শ্রম সম্পাদক আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল, বদিউল আলম, শফিকুল ইসলাম ফারুক, মশিউর রহমান, সাবেক যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, শ্রমিকলীগ নেতা জসিমউদ্দিন প্রমুখ।