ইউনিয়ন নির্বাচন: নরসিংদীতে সংঘর্ষে নিহত ৪
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স
নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন পরিষদে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার ভোরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন— আমির হোসেন, আশরাফুল ইসলাম ও খুশু বেগম।
নরসিংদী সদর থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ জানান, আজ ভোরে নেকচানপুর গ্রামে ২ সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ৩ জন মারা যান। পরে আরও একজনের মৃত্যু হয়।
এ ছাড়াও, বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।