ইউপি নির্বাচন: গাংনীতে ২ সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ২ ভাই নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেহেরপুরের গাংনীতে ২ সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ২ ভাই নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
আজ সোমবার সকালে এ সংঘর্ষ হয়।
নিহতরা হলেন জহুরুল ইসলাম ও শহিদুল ইসলাম। তারা দুই সহোদর ভাই।
সূত্র জানিয়েছে, সকাল সোয়া ৯টার দিকে গাংনীর কাথুলি ইউনিয়নের ধোলা এলাকায় ২ সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সেসময় বেশ কয়েকজন আহত হন।
গাংনী থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার শাহ আলম দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা ২ জনকে মৃত ঘোষণা করেন।
নিহতরা সহোদর ভাই বলেও জানান তিনি।