গলাচিপার পানপট্টিতে ভোট কেন্দ্রে হামলা, ৮টি ইভিএম লুট
পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কাজীরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সদস্য প্রার্থীদের সমর্থকরা ভাংচুর ও ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় তারা ভোট কেন্দ্রের ৯টি ইভিএম মেশিনের মধ্যে ৮টি মেশিন লুট করে নিয়ে যায়।
ওই কেন্দ্রের ভোট গণনার পর সদস্য পদে বিজয়ীদের নাম ঘোষণার পর প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা ফল না মেনে না নিলে এ ঘটনা ঘটে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ শটগানের গুলি চালায়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। লুট হওয়া ইভিএম মেশিন উদ্ধারসহ জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পানপট্টি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সুহৃদ সালেহীন জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। হামলাকারীরা কেন্দ্রর ৯টি ইভিএম মেশিনের মধ্যে ৮ টি মেশিন লুট করে নিয়ে গেছে।
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার জানান, সন্ধ্যার পরে ভোট গণনা শেষে পরাজিত প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে ভোট কেন্দ্র হামলা চালিয়ে ইভিএম মেশিন নিয়ে যায়।