নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, আইভী ও তৈমূরকে শোকজ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র প্রার্থী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তৈমূর আলম খন্দকারকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
আগামী বৃহস্পতিবারের মধ্যে নোটিশের জবাব না দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন-২০২১ এর রিটার্নিং অফিসার ও ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তারের সই করা শোকজের চিঠি দুই প্রার্থীকে দেওয়া হয়।
সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মো. মতিয়ুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ' কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো রাজনৈতিক দল, অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান প্রতীক বরাদ্দের পূর্বে কোনো ধরনের নির্বাচনী প্রচার শুরু করতে পারবে না। কিন্তু মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার মিছিল, সমাবেশ, পথসভা, ভোট চাওয়াসহ মসজিদ, মন্দির, গির্জাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রেখেছেন এবং ভোট চেয়েছেন। এ বিষয়ে প্রতীদ্বন্দ্বী প্রার্থীর চিফ এজেন্ট ও আওয়ামী লীগের সহ সভাপতি আদিনাথ বসু অভিযোগ দিয়েছেন এবং পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। আর মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বিজয় সমাবেশের নামে সরকার দলীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, মৃণাল কান্তি দাস, মীর্জা আজমসহ অন্যান্য নেতাদের মাধ্যমে সরাসরি মেয়র পদে ভোট প্রার্থনা করেন। স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার এই অভিযোগ দিয়েছেন।'
তিনি বলেন, 'এজন্য দুই জনকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।