বিশিষ্ট নাগরিকদের সঙ্গে দ্বিতীয় ধাপের বৈঠকে সার্চ কমিটি
প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগে যোগ্য ব্যক্তি মনোনীত করতে মতামত ও পরামর্শ নেওয়ার জন্য দ্বিতীয় ধাপে আমন্ত্রিত বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠকে বসেছে সার্চ কমিটি। আজ শনিবার দুপুর ১টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠক শুরু হয়।
বৈঠকে উপস্থিত আছেন—গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, প্রথিতযশা সাংবাদিক আবেদ খান, হামীম গ্রুপের চেয়ারম্যান একে আজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক অধ্যাপক ও দৈনিক আজকের পত্রিকার সম্পাদক গোলাম রহমান, ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, ৭১ টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল বাবু, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন।
এর আগে সকাল ১১টার পরে প্রথম ধাপের বৈঠক অনুষ্ঠিত হয়। ২০ জন নাগরিকের অংশ নেওয়ার কথা থাকলেও তাতে ১৪ জনের মতো অংশ নিয়েছেন। কমিটি ৬০ জন বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানিয়েছে। আগামীকাল শেষ ধাপের বৈঠক অনুষ্ঠিত হবে।