সন্ধ্যায় রাষ্ট্রপতির কাছে নামের তালিকা দেবে সার্চ কমিটি

স্টার অনলাইন রিপোর্ট

আগামী নির্বাচন কমিশন গঠনের জন্য প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার হিসেবে প্রস্তাবিত ১০ জনের নাম আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে জমা দেবে সার্চ কমিটি।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন জানান, ৬ সদস্যের সার্চ কমিটি আজ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবে।

এর আগে সার্চ কমিটি গণমাধ্যমকে জানায়, তারা প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে চূড়ান্ত মনোনয়ন রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করবেন।

প্রাথমিক প্রস্তাবিত ৩২২ জনের নাম সার্চ কমিটি প্রকাশ করলেও ১০ জনের তালিকা প্রকাশ করবে না। কমিটির প্রধান, বিচারপতি ওবায়দুল হাসান ২০ ফেব্রুয়ারি সার্চ কমিটির বৈঠক শেষে এ কথা জানান।