পটুয়াখালী পৌরসভা পেল ভারতের উপহারের অ্যাম্বুলেন্স
ছবি: সংগৃহীত
ভারত সরকারের শুভেচ্ছা উপহার হিসেবে পটুয়াখালী পৌরসভায় আধুনিক চিকিৎসা সরঞ্জামাদি সমৃদ্ধ একটি এম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে।
আজ বিকেল সাড়ে ৩টার দিকে অ্যাম্বুলেন্সটির চাবি পৌর মেয়র মহিউদ্দিনের কাছে আনুষ্ঠানিক হস্তান্তর করেন ভারতের সহকারী হাইকমিশনার শ্রী রাজেশ কুমার রায়না।
এর আগে, পৌর মিলনায়তনে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের সহকারী হাইকমিশনার শ্রী রাজেশ কুমার রায়না। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিত) মো. হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আলী আহম্মদ।