পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সমন্বয়ে ১৪ সদস্যের ‘মূল কমিটি’
২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ের জন্য ১৪ সদস্যের 'মূল কমিটি' গঠন করেছে সেতু বিভাগ।
গতকাল রোববার সেতু বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া, কমিটিতে সেতু সচিব মঞ্জুর হোসেন আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সেতু বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন)।
এই কমিটি সব উপ-কমিটি সমন্বয় করবে এবং উদ্বোধনী অনুষ্ঠান সুষ্ঠুভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলে জানিয়েছে সেতু বিভাগ।
এর আগে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের জন্য এক ডজনেরও বেশি উপ-কমিটি গঠন করা হয়।