ফাগুন লেগেছে বনে বনে

স্টার অনলাইন রিপোর্ট

মাঘের প্রায় শেষ। দুয়ারে উঁকি দিচ্ছে ফাগুন। ঋতুরাজ বসন্তকে অভ্যর্থনা জানাতে চারদিকে যেন সাজ সাজ রব, প্রকৃতির প্রস্তুতি পর্বও শেষ হয়েছে।

fagun2.jpg

এই বরণ যজ্ঞে অংশ নিতে শাখায় শাখায় আগুন রাঙা পলাশের ডালি নিয়ে অপেক্ষায় কিংশুক বন। পলাশের ডালে বসা কোকিলের কুহু কুহু ডাকে মুখরিত চারদিক।

সিলেটের শেখঘাট এলাকা থেকে ছবি তুলেছেন শেখ নাসির।