বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে (ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) স্বাভাবিকভাবেই যান চলাচল করছে। ভাঙ্গার বগাইল টোল প্লাজায় ১০টি বুথের সবগুলোই সচল রয়েছে।

আজ শনিবার টোলপ্লাজার ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা আবু হোসেন জাকারিয়া দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'গতকাল রাতে ২টি বুথ চালু হওয়ায় এখন মোট ১০টি টোল বুথের সবগুলোই চালু আছে। এখন মহাসড়কে কোনো যানজট নেই। স্বাভাবিকভাবেই যানবাহন চলছে।'

bangabandhu-expressway2_ds.jpg
ভাঙ্গার বগাইল টোল প্লাজায় ১০টি বুথের সবগুলোই সচল রয়েছে। ছবি: সংগৃহীত

বরিশালগামী বাসের চালক চান মিয়া (৪৩) ডেইলি স্টারকে বলেন, 'পদ্মা পার হওয়ার পরে কোথাও যানবাহনের জট নেই। নির্বিঘ্নেই আমরা চলাচল করতে পারছি।'

ফরিদপুর থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের সুপারভাইজার ফারুক হোসেন ডেইলি স্টারকে বলেন, 'বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে কোনো যানজট নেই। তবে, ঢাকায় ঢোকার পর কিছু যানজট পাচ্ছি।'