বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ সেন্টারের নতুন কমিটি

স্টার অনলাইন ডেস্ক

চীনা নাগরিক গুয় পেই লিন পিটারকে সভাপতি এবং ফখরুল ইসলাম বাবুকে সাধারণ সম্পাদক করে রাজধানীর পূর্বাচল নতুন শহরে নির্মিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের (বিবিসিএফইসি) নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

গত বুধবার এক ভার্চুয়াল সভায় বিবিসিএফইসি'র ২০২২-২০২৪ সালের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে ফখরুল ইসলাম বাবুর পরিচালনায় ১৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির প্রত্যক্ষ ভোটে ৩৬ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি নির্বাচন করা হয়।

নতুন কমিটির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন চায়না মিডিয়া গ্রুপ সিএমজি বাংলার শান্তা মারিয়া। এ ছাড়া সাংস্কৃতিক সম্পাদক পদে সিএমজি বাংলার রওজায়ে জাবিদা ঐশী, কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সম্পাদক পদে বাংলাদেশে চীনা বিনিয়োগকারী জেসন ঝং, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে চীনা ভাষার শিক্ষক ডেভিড ওয়াং নির্বাচিত হয়েছেন।