বরিশাল কেন্দ্রীয় কারাগারে ২২৩ কয়েদির মাঝে ঈদবস্ত্র বিতরণ
বরিশাল কেন্দ্রীয় কারাগারের ২২৩ জন কয়েদির মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ শনিবার দুপুরে বরিশাল কেন্দ্রীয় কারাগার এর আয়োজনে বরিশাল সমাজসেবা অধিদপ্তরস্থ অপরাধ সংশোধনী ও পূর্ণবাসন সমিতির সহযোগিতায় কয়েদীদের হাতে ঈদবস্ত্র তুলে দেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
সংক্ষিপ্ত আলোচনা শেষে ১৭০ জন পুরুষ কয়েদিকে লুঙ্গী, ৪৫ জন নারী কয়েদিকে শাড়ি এবং মা কয়েদিদের সঙ্গে থাকা ৮ জন শিশুকে নতুন পোশাক তুলে দেওয়া হয়।
এসময় সমিতির সাধারণ সম্পাদক ও জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, সিনিয়র জেল সুপার রত্না রায়, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আল-মামুন তালুকদার, সদস্য বিজয় কৃষ্ণ দে, সুরভি গ্রুপ অ্যান্ড কোম্পানির পরিচালক রিয়াজুল কবীরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।