বাংলাদেশে কাজের জন্য ডব্লিউএফপি ও আইওএমকে ৯ মিলিয়ন ডলার দেবে জাপান
বাংলাদেশে বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কার্যক্রম পরিচালনার জন্য জাপান ৯ মিলিয়ন ডলার (প্রায় ৭৭ কোটি টাকা) দেবে বলে জানিয়েছে ঢাকার জাপান দূতাবাস।
এই অর্থের মধ্যে প্রায় ৪ দশমিক ৫৫ মিলিয়ন ডলার (প্রায় ৩৯ কোটি টাকা) কৃষি অবকাঠামো তৈরি, পল্লী কৃষকদের বাজার সম্পৃক্ততা শক্তিশালী করা এবং কক্সবাজার, ঈশ্বরদী ও পটুয়াখালীর খাদ্য ভ্যালু চেইনের উন্নয়নের জন্য ডব্লিউএফপিকে দেওয়া হবে।
এ ছাড়া, প্রায় ৪ দশমিক ৪৭ মিলিয়ন ডলার (প্রায় ৩৮ কোটি টাকা) সাময়িক আশ্রয়স্থল (শেল্টার) নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, দুর্যোগ ঝুঁকি কমানোর উদ্যোগ, স্বাস্থ্য সেবা সুবিধা ও ল্যাট্রিনের রক্ষণাবেক্ষণ এবং রোহিঙ্গা ক্যাম্প ও তাদেরকে আশ্রয়দাতা সম্প্রদায়ের বাসস্থানে গভীর নলকূপ স্থাপনের জন্য আইওএমকে দেওয়া হবে।