পঞ্চগড়

বেশি দামে সয়াবিন তেল বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা



বেশি দামে সয়াবিন তেল বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও

পঞ্চগগের দেবীগঞ্জে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

আজ মঙ্গলবার দেবীগঞ্জ উপজেলা বাজারে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রির দায়ে ওই ২ প্রতিষ্ঠানকে জরিমানা করেন।   

অভিযানে দেবীগঞ্জ বাজারের মেসার্স লাবণী স্টোরকে ১৫ হাজার টাকা এবং ক্রয় রশিদ সংরক্ষণ না করে বেশি দামে তেল বিক্রির অপরাধে মায়ের দোয়া স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

এ বিষয়ে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক জানান, উপজেলার বিভিন্ন বাজার তদারকির অংশ হিসেবে দেবীগঞ্জ বাজারে সয়াবিন তেলের বোতলের গায়ের মূল্য মুছে ফেলা এবং ক্রয় রশিদ সংরক্ষণ না করে ক্রেতাদের কাছ থেকে বেশি দাম নেওয়া হলে ২ দোকানীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের বেশি দামে পণ্য না বিক্রি করতে সর্তক করা হয়েছে।   

জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।