মজুত বা জাল ডলার তৈরির চেষ্টা করার তথ্য পেলে অভিযান চালাবে ডিবি

স্টার অনলাইন রিপোর্ট

অবৈধভাবে কেউ ডলার মজুত করলে অথবা সংকটের সময় অবৈধভাবে জাল ডলার তৈরির চেষ্টা করার তথ্য পেলে গোয়েন্দা পুলিশ অভিযান (ডিবি) চালাবে বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ।

আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'আমরা যদি এ রকম তথ্য পাই কেউ ডলার মজুত করছেন বা অবৈধ ডলার তৈরির মেশিন বা সরঞ্জামাদি আছে, তবে আমরা অবশ্যই অভিযান চালাব।'