রাস্তায় জ্যামে আটকে পরা মানুষের জন্য স্বপ্ন’র ইফতার
রাজধানীতে জ্যামের অস্বস্তি যেন নিত্যদিনের সঙ্গী। রমজানে অনেকে সঠিক সময়ে অফিস থেকে বের হলেও বাসায় পৌঁছানোর আগেই ইফতারের সময় হয়ে যায়।
তখন গাড়িতে বা মোটরবাইকে আটকে থাকা মানুষের ভোগান্তির শেষ থাকে না। আবার অনেকে শপিং মল থেকে বের হতে হতে ইফতারের সময় হয়ে যায়।
ইফতারের জন্য সঠিক সময়ে ঘরে ফিরতে না পারা মানুষের জন্যে ভিন্নধর্মী এক উদ্যোগ নিয়েছে সুপারশপ 'স্বপ্ন'।
গতকাল বিকেলে রাজধানীর বিভিন্ন সড়কে লাল রংয়ের টি-শার্ট, লাল ক্যাপ পরিহিত একদল তরুণকে ইফতারের সময় রাস্তায় আটকে আছেন এমন মানুষের মধ্যে ইফতার বিতরণ করতে দেখা যায়।
স্বপ্ন কর্তৃপক্ষ জানিয়েছে, ইট-পাথরের এ শহরে ট্রাফিক জ্যামসহ নানা কারণে সঠিক সময়ে বাসায় ফিরতে না পারা মানুষদের জন্য আমাদের এ ক্ষুদ্র প্রয়াস।
আজ বুধবারও ৫টা থেকে ইফতার সময় পর্যন্ত রাজধানীর গুলশান ১, নিউ মার্কেট, বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, মিরপুর ১০সহ ঢাকার বাইরে চট্রগ্রাম, সিলেট ও কুমিল্লা সদর এলাকার বিভিন্ন জায়গায় ইফতারের আয়োজন করছে 'স্বপ্ন'।