লাইসেন্স করা ৩ আগ্নেয়াস্ত্র থানায় জমা দিলেন মুরাদ হাসান ও তার স্ত্রী
সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান ও তার স্ত্রী ডা. জাহানারা এহসান তাদের নামে লাইসেন্স করা ৩টি আগ্নেয়াস্ত্র ধানমন্ডি থানায় জমা দিয়েছেন।
আজ রোববার ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলী মিয়া জানান, এসব আগ্নেয়াস্ত্রের ৩টি মুরাদ হাসানের এবং ১টি তার স্ত্রী ডা. জাহানারা এহসানের।
ওসি বলেন, 'জাহানারা তার স্বামীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করার পর তারা স্বেচ্ছায় পুলিশের কাছে এগুলো জমা দিয়েছেন। আমরা ওই আগ্নেয়াস্ত্রগুলো থানায় রাখব। ভবিষ্যতে যদি তারা তাদের আগ্নেয়াস্ত্র ফেরত চান, তাহলে আমরা আবার ভেবে দেখব।'
মুরাদের স্ত্রী জিডি করার পর পুলিশ অস্ত্র জমা দেওয়ার কথা জানালে গতকাল শনিবার তারা অস্ত্র জমা দেন বলে পুলিশের এক কর্মকর্তা জানান।