শাহ আমানত বিমানবন্দরে ৪০ হাজার শলাকা সিগারেট জব্দ
জব্দকৃত সিগারেট। ছবি: সংগৃহীত
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০ হাজার শলাকা সিগারেট জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ।
কাস্টমস শুল্ক গোয়েন্দার উপপরিচালক এ কে এম সুলতান মাহমুদ দ্য ডেইলি স্টারকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার কাস্টমস গোয়েন্দারা এই সিগারেট জব্দ করে।
তিনি আরও জানান, সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা একটি ফ্লাইটের যাত্রী আব্দুল মোমেনের ২টি কার্টুন থেকে ২০০ মিনি কার্টুন সিগারেট পাওয়া যায়।
তিনি বলেন, 'এতে থাকা ৪০ হাজার শলাকা সিগারেটের আনুমানিক বাজার মূল্য ৬ লাখ টাকা। ডিএম মূলে সেগুলো আটক করে কাস্টমস হাউজের গোডাউনে জমা দেওয়া হয়েছে।'