সওজের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কর্মস্থলে অবস্থানের নির্দেশ

স্টার অনলাইন রিপোর্ট

ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কর্মস্থলে অবস্থানের নির্দেশ দিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।

আজ বুধবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করেছে।

এতে বলা হয়, ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং তাৎক্ষনিকভাবে রাস্তা মেরামত ও সংস্কার কাজের প্রয়োজনে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কর্মস্থলে থাকার নির্দেশ দেওয়া হলো।

এ বিষয়ে সওজের প্রধান প্রকৌশলীর কার্যালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।