সরকারি প্রতিষ্ঠানে এ মাসের বেতন ২৫ এপ্রিল

স্টার অনলাইন রিপোর্ট

দেশের সব সরকারি,আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের এ মাসের বেতন আগামী ২৫ এপ্রিল দেওয়া হবে।

রোববার অর্থ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়, আগামী ৩ মে চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে।

এ কারণে ২৫ এপ্রিল বেতন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

একইভাবে পেনশনভোগীরাও একই তারিখে তাদের মাসিক পেনশন পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।