সৌদি আরবে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

স্টার অনলাইন রিপোর্ট

হজ করতে সৌদি আরবে গিয়ে মারা গেছেন আরও এক বাংলাদেশি। তার নাম নুরুল আমিন (৬৪)। তিনি নোয়াখালীর বেগমগঞ্জের বাসিন্দা।

গতকাল বৃহস্পতিবার তার মৃত্যু হয়েছে বলে ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত পোর্টালে জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়, নুরুল আমিনের পাসপোর্ট নম্বর 'ইএফ০৭৫৮০০৬'। তিনি গত ১৬ জুন সৌদি আরবে মারা যান। তার মৃত্যুর কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।

এবারের হজ মৌসুমে তিনি দ্বিতীয় বাংলাদেশি, যিনি সৌদি আরবে গিয়ে মারা গেলেন।

এর আগে গত ১১ জুন মো. জাহাঙ্গীর কবির নামে আরেক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়।

গত ৫ জুন বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়। গত ১৫ জুন পর্যন্ত বাংলাদেশ থেকে ১৩ হাজার ২২৯ জন হজ করতে সৌদি আরবে গেছেন।