স্বাস্থ্য পরীক্ষার জন্য দুপুরে নয়াদিল্লী যাচ্ছেন ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের। স্টার ফাইল ছবি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে আজ সোমবার দুপুরে নয়াদিল্লীর উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৪০৯৭ ফ্লাইটযোগে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।