১৫-১৬ মার্চ সারা দেশে ই-পাসপোর্ট সেবা বন্ধ

স্টার অনলাইন রিপোর্ট

আগামী ১৫ ও ১৬ মার্চ দেশের সব বিভাগীয় ও আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম বন্ধ থাকবে।

আজ সোমবার ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, অধিদপ্তরের অধীনে ডিজাস্টার রিকভারি সাইটে (ডিআরএস) ওএটি এবং ফেইল ওভার টেস্ট সম্পাদনের কারণে ১৫ ও ১৬ মার্চ সব বিভাগীয় ও আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম বন্ধ থাকবে।

যে সব আবেদনকারীদের এই ২ দিন আসার জন্য বলা হয়েছিল, তাদের ২০ মার্চের পরের কর্মদিবসে সেবা সেবা প্রদান করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।