আরও এক শহরের মেয়রকে অপহরণ করেছে রাশিয়া: ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, মেলিতোপোল শহরের মেয়রকে অপহরণের পর রুশ বাহিনী এবার দক্ষিণাঞ্চলের শহর নিপ্রোরুদনার মেয়র ইয়েভেন মাতভেয়েভকে অপহরণ করেছে। 

আজ রোববার তিনি এ দাবি করেন বলে জানিয়েছে বিবিসি।

'রুশ যুদ্ধাপরাধীরা' মাতভেয়েভকে অপহরণ করেছে উল্লেখ করে কুলেবা বলেন, 'আমি ইউক্রেন ও গণতন্ত্রের বিরুদ্ধে রুশ সন্ত্রাস বন্ধ করার জন্য সব রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার প্রতি আহ্বান জানাচ্ছি।'  

এর আগে গত শুক্রবার মেলিতোপোল শহরের মেয়র ইভান ফিওডোরভকে গ্রেপ্তার করে রুশ বাহিনী।