ইউক্রেনকে আরও ৪০ মিলিয়ন ডলার মানবিক সহায়তা দেবে জাতিসংঘ

স্টার অনলাইন ডেস্ক

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জানিয়েছেন, জাতিসংঘ ইউক্রেনে মানবিক সহায়তা বাড়ানোর জন্য আরও ৪০ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দেবে।

আজ সোমবার নিউইয়র্কে বক্তব্য দেওয়ার সময় তিনি এ ঘোষণা দেন বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।

আন্তোনিও গুতেরেস বলেন, এ ফান্ডের মাধ্যমে ইউক্রেনে খাদ্য, পানি, ওষুধ এবং অন্যান্য অত্যাবশ্যকীয় উপকরণ সরবরাহ করা হবে এবং নগদ অর্থ সহায়তা দেওয়া হবে।

গুতেরেস এ সময় 'অবিলম্বে শত্রুতা বন্ধ করার' এবং 'জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের নীতির ভিত্তিতে' আলোচনা করার আহ্বান জানান।