ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘পাহারা’ দিচ্ছে রাশিয়া: জাতিসংঘে রুশ দূত
জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভাসিলি নেবেনজিয়া বলেছেন, ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও তৎসংলগ্ন এলাকাগুলো রুশ সেনারা 'পাহারা' দিচ্ছে।
বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
তিনি বলেন, প্লান্টটি স্বাভাবিকভাবে কাজ করছে এবং বিকিরণের মাত্রাও স্বাভাবিক আছে।
এর আগে, রাশিয়া ইউক্রেনে ক্লাস্টার বোমা ব্যবহার করছে বলে মন্তব্য করেন ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ। শুক্রবার ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ ব্রাসেলসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।
তিনি বলেন, আমরা ক্লাস্টার বোমার ব্যবহার দেখেছি এবং আমরা অন্যান্য ধরনের অস্ত্র ব্যবহারের কথাও জেনেছি, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।