ইউক্রেনের সমর্থনে ন্যাটো জোট ঐক্যবদ্ধ: স্টলটেনবার্গ 

স্টার অনলাইন ডেস্ক

ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ ব্রাসেলসে এক বৈঠকে বলেছেন, ইউক্রেনের সমর্থনে ন্যাটো জোট ঐক্যবদ্ধ আছে। খবর বিবিসির।

স্টলটেনবার্গ বলেন, পশ্চিমা নেতারা কিয়েভকে ব্যাপক সামরিক সহায়তা দিচ্ছে এবং সেই সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে। বিশ্ব এই এই যুদ্ধের নিন্দা জানিয়েছে। ন্যাটোর মিত্র ও অংশীদাররা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে এবং ইউক্রেনের প্রতি আমাদের সমর্থনে আমরা ঐক্যবদ্ধ।

তিনি আরও বলেন, বহু বছর ধরে আমরা হাজার হাজার ইউক্রেনীয় সেনাকে প্রশিক্ষণ দিয়েছি এবং ইউক্রেনকে আত্মরক্ষার অধিকার সমুন্নত রাখতে সহায়তা করতে প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ সরঞ্জাম সরবরাহ করেছি।

ন্যাটো প্রধান বলেন, রাশিয়ান আগ্রাসন শুরুর পর থেকে মিত্ররা ইউক্রেনীয় জনগণ, সরকার এবং সশস্ত্র বাহিনীর জন্য সামরিক সরঞ্জাম, মানবিক ও আর্থিক সহায়তা এবং লাখ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়ে সমর্থন আরও বাড়িয়ে।