ইউক্রেনে পাঠানো অস্ত্রের চালানে হামলার হুমকি রাশিয়ার

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনে অন্য দেশের সরবরাহ করা অস্ত্রকে 'বৈধ লক্ষ্যবস্তু' হিসেবে বিবেচনা করবে মস্কো।

গার্ডিয়ান জানায়, আজ শনিবার রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এই মন্তব্য করেছেন।

এর আগে গণমাধ্যমে ইউক্রেনে মিত্রদের ভূমি থেকে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র সরবরাহ অব্যাহত রাখার কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র।

এর প্রতিক্রিয়ায় রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেন, 'যুক্তরাষ্ট্রের কাছে রাশিয়া তার অবস্থান স্পষ্ট করেছে। যুক্তরাষ্ট্রকে মস্কো সতর্ক করেছে যে, অন্য দেশ থেকে অস্ত্র সরবরাহ কেবল একটি বিপজ্জনক পদক্ষেপ নয়, এটি এমন একটি পদক্ষেপ যা সেই অস্ত্রবাহী যানগুলোকে রাশিয়ার বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত করবে।'

মস্কোর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রতি নিন্দা জানিয়ে তিনি বলেন, 'এটি রাশিয়ার অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে গুরুতর আঘাত করার একটি নজিরবিহীন প্রচেষ্টা।'

তিনি আরও বলেন, 'রাশিয়া পশ্চিমা গণমাধ্যম ও ব্যবসা প্রতিষ্ঠানে নিষেধাজ্ঞা দিতে চায় না। আমরা পরিস্থিতি আরও খারাপ করতে যাচ্ছি না।'