ইউক্রেন জুড়ে বিমান হামলার সাইরেন
মেট্রোরেলের আন্ডারগ্রাউন্ডে আশ্রয় নিয়েছেন ইউক্রেনীয়রা। ছবি: রয়টার্স
ইউক্রেনের এখন সকাল ৬টা। দেশ জুড়ে সাইরেনের শব্দ। আতঙ্কিত ইউক্রেনীয়রা। দেশটির রাজধানী কিয়েভকে প্রায় চারদিকে থেকে ঘিরে ফেলেছে রুশ সেনারা।
দেশটির বাসিন্দারা জানিয়েছেন, ইউক্রেনের ১৫টির বেশি শহরে বিমান হামলার সাইরেন বাজছে। সবার মধ্যে আতঙ্ক কাজ করছে।
আজ শনিবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তারা জানান, রাজধানী কিয়েভসহ দক্ষিণে ওডেসা, উত্তরে সুমি, পূর্বে খারকিভ এবং দক্ষিণ-পূর্বে ডিনিপ্রোর মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতে সাইরেনের তীব্র শব্দ শোনা যাচ্ছে।