ইউক্রেন থেকে রোমানিয়ায় পৌঁছেছেন ২৮ নাবিক
ইউক্রেনের বাংকার থেকে ২৮ বাংলাদেশি নাবিক সীমানা পেরিয়ে রোমানিয়ায় প্রবেশ করেছেন। তারা এখন দেশটির রাজধানী বুখারেস্টে যাচ্ছেন।
আজ রোববার দুপুর ১টায় রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, 'আমাদের ভাড়া করা ২টি বাসে চড়ে নাবিকরা বুখারেস্টে আসছেন।'
রোমানিয়ার ইউক্রেন সীমান্ত থেকে বুখারেস্টে আসতে সাধারণত ৪ ঘণ্টা লাগে তবে প্রচণ্ড যানজটের কারণে ১৬ ঘণ্টা লেগে যাচ্ছে। রুশ আগ্রাসনের পরিপ্রেক্ষিতে ইউক্রেনের বহু নাগরিক ও প্রবাসী দেশ ছাড়ছেন।
রাষ্ট্রদূত দাউদ আলী আরও বলেন, দেশে ফেরার আগে নাবিকরা বুখারেস্টে একটি হোটেলে থাকবেন।
নাবিকদের যে হোটেলে রাখা হবে তিনি সেখানে যাচ্ছেন বলেও জানান।