এবার পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দিলেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথার সুরে এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে 'যুদ্ধাপরাধী' আখ্যা দিয়েছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
বিবিসি জানিয়েছে, কনজারভেটিভ স্প্রিং ফোরামে সাজিদ জাভিদ ইউরোপে 'যুদ্ধের ঝড়ো মেঘ' এবং 'মারিউপোলে গণকবরের প্রতিবেদন' কথা শুনে দুঃখ প্রকাশ করেন।
তিনি বলেন, ভ্লাদিমির পুতিন একজন যুদ্ধাপরাধী। তাই আসুন আমরা কোনো ভুল না করি। তিনি মানুষের মুক্তির জন্য হুমকি, এবং তাকে জবাবদিহি করতে হবে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের এমন শব্দ ব্যবহারকে 'ক্ষমার অযোগ্য বাগাড়ম্বর' বলে অভিহিত করেছে ক্রেমলিন।