এ পর্যন্ত ১১ হাজারের বেশি রুশ সেনা নিহতের দাবি ইউক্রেনের

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত ১১ হাজারেরও বেশি রুশ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ।

আজ রোববার রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক দিন আগে ইউক্রেনের সশস্ত্র বাহিনী জানিয়েছিল যে, রুশ সেনা হতাহতের সংখ্যা ১০ হাজারের বেশি। তবে তারা ইউক্রেনীয় সেনাদের হতাহতের সংখ্যা প্রকাশ করেনি।