কিয়েভে একাধিক বিস্ফোরণ: বিবিসি
৮ মার্চ তোলা স্যাটেলাইটের ছবিতে কিয়েভের পশ্চিমে ইরপিন নদীর ওপর ক্ষতিগ্রস্ত সেতু দেখা যাচ্ছে। ছবি: ম্যাক্সার টেকনোলজিস
ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায় আবারও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
আজ বুধবার বিবিসি জানায়, ওই এলাকাগুলোতে অবস্থানরত সাংবাদিকরা একাধিক বিস্ফোরণের তথ্য জানিয়েছেন।
স্থানীয় সময় সকাল ৬টার পর থেকে কিছুক্ষণ পর পর বিমান হামলার সাইরেন বেজে উঠছে বলেও জানান তারা।