খেরসনে ৩ লাখ মানুষের খাবার ফুরিয়ে আসছে: ইউক্রেন
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেঙ্কো বলেন, দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনের প্রায় তিন লাখ মানুষের খাদ্য ও চিকিৎসা সামগ্রী ফুরিয়ে আসছে।
দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ শুরুর পর রুশ সেনাদের দখলে যাওয়া প্রথম ও প্রধান ইউক্রেনীয় শহর হলো খেরসন।
Kherson's 300k citizens face a humanitarian catastrophe owing to the Russian army's blockade. Food and medical supplies have almost run out, yet Russia refuses to open humanitarian corridors to evacuate civilians. Russia's barbaric tactics must be stopped before it is too late!
— Oleg Nikolenko (@OlegNikolenko_) March 22, 2022
গার্ডিয়ানের প্রতিবেদনে আরও বলা হয়েছে, রুশ সেনাবাহিনীর অবরোধের কারণে খেরসনের ৩ লাখ নাগরিক মানবিক বিপর্যয়ের মুখোমুখি হয়। খাদ্য ও চিকিৎসা সামগ্রী প্রায় শেষ হয়ে গেছে, তবুও রাশিয়া বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য মানবিক করিডোর খুলতে অস্বীকার করেছে।
সোমবার ইউক্রেনের সশস্ত্র বাহিনী দাবি করে, খেরসনে দখলবিরোধী বিক্ষোভকারীদের একটি মিছিলকে ছত্রভঙ্গ করতে রুশ সেনারা স্টান গ্রেনেড ও গুলি চালিয়েছে।
ভিডিও ফুটেজে দেখা গেছে, খেরসনের ফ্রিডম স্কয়ারে বিক্ষোভকারীরা দৌড়ে পালাচ্ছেন। তখন সেখানে বিকট শব্দ ও গোলাগুলির শব্দ শোনা গেছে।