চীনা প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছে ডাউনিং স্ট্রিট। খবর বিবিসির।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আজ সকালে প্রায় ৫০ মিনিট ধরে তারা ফোনে কথা বলেন জানিয়েছেন জনসনের এক মুখপাত্র।
ধারণা করা হচ্ছে চীনের প্রেসিডেন্টকে জনসন বলেছেন, ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চাপ সৃষ্টি করা উচিত।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে শি'র প্রায় দুই ঘণ্টা ফোনালাপের এক সপ্তাহ পর এ ঘটনা ঘটল।
হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, ওই ফোনালাপে 'চীন যদি রাশিয়াকে বস্তুগত সহায়তা দেয়, তাহলে এর প্রভাব ও পরিণতি' কী হবে তা জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন।