চীনের ভূমিকা নিয়ে আলোচনা করবে ন্যাটো: স্টলটেনবার্গ
ন্যাটো প্রধান স্টলটেনবার্গ বলেছেন, ন্যাটো সদস্যরা একটি পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতির মুখোমুখি হয়েছে এবং প্রধান প্রধান দেশের সরকারগুলো শক্তি প্রয়োগে প্রস্তুত। খবর বিবিসির।
তিনি বলেন, আমি আশা করি- এই সংকটে চীনের ভূমিকা নিয়ে আমরা আলোচনা করব।
আজ বুধবার ব্রাসেলসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সামরিক জোটের সহকর্মীদের সঙ্গে আলোচনা সফরের আগে ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, 'মিথ্যা এবং ভুল তথ্য' ছড়িয়ে চীন রাশিয়াকে রাজনৈতিক সহায়তা করছে।
স্টোলটেনবার্গ বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিষ্ঠুর এবং মানুষের দুর্ভোগ দেখা খুবই ভয়ানক। আমরা ইউক্রেনকে সমর্থন করতে যা কিছু করতে পারি তা করতে দৃঢ়প্রতিজ্ঞ।
তিনি আরও বলেন, রাশিয়াকে অবশ্যই 'পারমাণবিক অস্ত্র-ঝাঁকুনি' বন্ধ করতে হবে।
এ ধরনের অস্ত্র ব্যবহারের বিষয়ে রাশিয়ার মন্তব্যকে 'বিপজ্জনক এবং দায়িত্বজ্ঞানহীন' হিসেবে অভিহিত করেন তিনি।
তিনি বলেন, রাশিয়ার প্রতি স্পষ্ট বার্তা- পারমাণবিক যুদ্ধ জয় করা যাবে না এবং কখনোই এ যুদ্ধ লড়া উচিত নয়।
এর আগে, ক্রেমলিনের এক মুখপাত্র বলেছেন- রাশিয়া যদি 'অস্তিত্ব হুমকির' মুখোমুখি হয় তাহলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে।