জাপোরিঝঝিয়ায় হামলা: জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনের জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার হামলার পর জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

আজ শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জিএমটি সময় বিকেল সাড়ে ৪টায় জরুরি বৈঠক শুরু হবে।

জাতিসংঘের ৩ জন কূটনীতিকের বরাত দিয়ে সিএনএন এ তথ্য জানিয়েছে।

এ বৈঠকটি একটি উন্মুক্ত বৈঠক হবে। এতে অন্যান্যদের সঙ্গে একটি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কর্মকর্তা এবং জাতিসংঘের একজন কর্মকর্তা বক্তব্য দেবেন।  

ইউক্রেনের পারমাণবিক নিয়ন্ত্রকের তথ্য অনুসারে, রাশিয়ান সেনারা জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখল করে নিয়েছে। ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এটি।