তুরস্কে আলোচনার পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে রাশিয়া
রাশিয়ার রাষ্ট্রদূত গেনাডি গাতিলভ। ছবি: রয়টার্স
জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত গেনাডি গাতিলভ আগামী সপ্তাহে তুরস্কে রুশ ও ইউক্রেনের মন্ত্রীদের আলোচনার প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন।
রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা আরআইএকে উদ্ধৃত করে বিবিসির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
রাশিয়ার রাষ্ট্রদূত গেনাডি গাতিলভ বলেন, ইউক্রেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের আনাতোলিয়ায় একটি কূটনৈতিক ফোরামে বৈঠকের পরিকল্পনাটি একটি ভালো পরিকল্পনা।
এর আগে, শুক্রবার বিকেলে বিবিসি জানিয়েছিল- এ সপ্তাহের শেষে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে তৃতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হবে। তবে, আগের দুই দফা আলোচনায় তেমন কোনো সাফল্য আসেনি।