পশ্চিম সীমান্ত দিয়ে ৩৩ লাখ শরণার্থী দেশ ছেড়েছে: ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী
ছবি: রয়টার্স
ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক জানিয়েছেন, দেশটির পশ্চিম সীমান্ত দিয়ে ৩৩ লাখেরও বেশি শরণার্থী দেশ ছেড়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তিনি আরও বলেছেন ইউক্রেনের অভ্যন্তরেও প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
ভেরেশচুক বলেছেন, রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেন হিউম্যান করিডোর দিয়ে ফ্রন্টলাইন এলাকাগুলো থেকে ১ লাখ ৯০ হাজার বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে।
তিনি বলেন, কিয়েভ ও লুহানস্ক অঞ্চলের করিডোরগুলো শনিবার ব্যবহার করা হয়। তবে মারিউপোল পর্যন্ত একটি করিডোর আংশিক চালু ছিল। রাশিয়ান সৈন্যরা সেখান দিয়ে বাস চলাচলের অনুমতি দেয়নি।