পুতিনকে যুদ্ধবিরতি ঘোষণার আহ্বান এরদোয়ানের

স্টার অনলাইন ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণা করার, মানবিক করিডোর খোলার এবং শান্তি চুক্তিতে সই করার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, আজ রোববার পুতিনের সঙ্গে এক ঘণ্টা ফোনালাপ হয় এরদোয়ানের।

ফোনালাপের পর এক বিবৃতিতে তুর্কি প্রেসিডেন্সি জানায়, এরদোয়ান পুতিনকে বলেছেন, তুরস্ক সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে অবদান রাখতে প্রস্তুত। যুদ্ধবিরতি মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ কমিয়ে দেবে বলে মন্তব্য করেছেন তিনি।

২ নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও আলোচনা করেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।