পোল্যান্ডে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ও সেনা পাঠাচ্ছে যুক্তরাজ্য
ছবি: সংগৃহীত
মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাসহ ৩ থেকে ৬ মাসের জন্য পোল্যান্ডে ১০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাজ্য।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবিসিকে বলেছেন, মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাটি পোল্যান্ডের আকাশসীমা রক্ষা করার জন্য পাঠানো হচ্ছে। এটি পাঠানো হচ্ছে কেবলই প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে।
এর আগে যুক্তরাষ্ট্র ও জার্মানি সেখানে প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে।