‘বিলম্ব না করে’ আলোচনার আহ্বান জেলেনস্কির
ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি 'বিলম্ব না করে' মস্কোর সঙ্গে অর্থপূর্ণ শান্তি ও নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য আহ্বান জানিয়েছেন।
আজ শনিবার এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তিনি বলেন, রাশিয়া আক্রমণ করে 'ভুল' করেছে। তাদের ক্ষয়ক্ষতি সীমিত করার এটাই একমাত্র সুযোগ।
জেলেনস্কি বলেন, 'এখন সাক্ষাৎ করার সময়, এখন কথা বলার সময়, ইউক্রেনের জন্য আঞ্চলিক অখণ্ডতা এবং ন্যায়বিচার পুনরুদ্ধার করার সময়।'
'অন্যথায়, রাশিয়ার ক্ষতি এমন হবে যে তা পুনরুদ্ধার করতে কয়েকটি প্রজন্ম লেগে যাবে,' তিনি যোগ করেন।