‘মারিউপোলের হাসপাতালে হামলায় ১৭ জন আহত’
ছবি: বিবিসি
ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবরুদ্ধ বন্দর নগরী মারিউপোলের একটি হাসপাতালে বিমান হামলায় ১৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে, পূর্ব দোনেৎস্ক অঞ্চলের ইউক্রেনীয় সামরিক প্রশাসন।
ইউক্রেনের দাবি, রাশিয়া এই বিমান হামলা চালিয়েছে। সূত্র: বিবিসি।
এ বিষয়ে ইউক্রেনের কর্মকর্তারা জানান, হামলায় হাসপাতালের কর্মচারী ও প্রসূতি বিভাগের নারীরা আহত হয়েছেন।
দোনেৎস্কের ইউক্রেনীয় সামরিক প্রশাসনের প্রধান পাভলো কাইরেলেনকো বলেন, 'হামলায় কোনো শিশু হতাহত হয়নি, এ জন্য ঈশ্বরকে ধন্যবাদ এবং আশা করি কেউ হতাহত না হোক।'
