মারিউপোলে নতুন যুদ্ধবিরতি: সিটি কাউন্সিল
মারিউপোলের রাস্তা ধরে হেঁটে যাচ্ছেন ইউক্রেনীয়রা। ছবি: রয়টার্স
ইউক্রেনের মারিউপোল শহরে নতুন করে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে সিটি কাউন্সিল।
আজ রোববার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মারিউপোলের সিটি কাউন্সিল জানায়, স্থানীয় সময় সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে।
বেসামরিক লোকজন স্থানীয় সময় দুপুর ১২টা থেকে উভয় পক্ষের নির্ধারিত রুট ধরে শহর ছেড়ে যেতে পারবেন।
এর আগে, শনিবার উভয় পক্ষ সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দেয়। কিন্তু রাশিয়ান বাহিনী যুদ্ধবিরতি ঘোষণার পাশাপাশি বোমা হামলা অব্যাহত রাখায় তা ভেস্তে যায়।