মেরেফা শহরে রুশ হামলায় ২১ জন নিহত: মেয়র

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনের মেরেফায় রুশ বাহিনীর বোমা হামলায় অন্তত ২১ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন মেরেফার মেয়র ভেনিয়ামিন সিতভ।

সংবাদসংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার ভোরের দিকে কাছাকাছি খারকিভের কাছাকাছি অবস্থিত মেরেফার একটি স্কুল এবং একটি কমিউনিটি সেন্টারে রাশিয়ার সেনারা বোমাবর্ষণ করে।  

রুশ বাহিনী ওই এলাকায় অগ্রসর হওয়ার চেষ্টা করার কারণে খারকিভ অঞ্চলে আজ ভারি বোমাবর্ষণ চলেছে।

ইউক্রেনের জরুরি পরিষেবার তথ্য অনুসারে, কিয়েভের উত্তর-পূর্বে চেরনিহিভ শহরে গোলাবর্ষণে ৩ সন্তানসহ এক দম্পতি নিহত হয়েছেন।