রাশিয়ার সঙ্গে সংঘাত না চাইলেও প্রস্তুত আছে ন্যাটো: ব্লিঙ্কেন

স্টার অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন বলেছেন, ন্যাটো কোনো সংঘাত চায় না। তবে রাশিয়ার আক্রমণ থেকে সব মিত্র ও ন্যাটোভুক্ত এলাকা রক্ষা করবে ন্যাটো জোট।

আজ শুক্রবার পশ্চিমা পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ব্রাসেলসে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন বলে জানিয়েছে রয়টার্স।  

ইউক্রেনের বেসামরিক নাগরিকদের উপর রাশিয়ার হামলার নিন্দা জানিয়ে ব্লিঙ্কেন বলেন, 'আমাদের জোট প্রতিরক্ষামূলক জোট। আমরা কোনো সংঘাত চাই না। কিন্তু যদি সংঘাত আমাদের কাছে আসে, আমরা তার জন্য প্রস্তুত আছি। আমরা ন্যাটোভুক্ত অঞ্চলের প্রতিটি ইঞ্চি রক্ষা করব।'