রুশ লেফটেন্যান্ট জেনারেল নিহত হওয়ার দাবি ইউক্রেনের
লেফটেন্যান্ট জেনারেল আন্দ্রেই মর্দভিচেভ। ছবি: টু্ইটার থেকে নেওয়া
আর্টিলারি স্ট্রাইকের পরে চেরনোবায়েভকা শহরে রুশ বাহিনীর এক সামরিক লেফটেন্যান্ট জেনারেল নিহত হয়েছেন বলে দাবি করছেন ইউক্রেনের সশস্ত্র বাহিনী।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, আজ শনিবার এক ফেসবুক পোস্টে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এই দাবি করেছেন। তবে বিবিসি বিষয়টি যাচাই করতে পারেনি।
ফেসবুক পোস্টে বলা হয়েছে, রুশ বাহিনীর দক্ষিণ সামরিক জেলার অষ্টম সম্মিলিত অস্ত্র বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আন্দ্রেই মর্দভিচেভ মারা গেছেন।