শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র ইউক্রেনকে বাধা দিচ্ছে: লাভরভ

স্টার অনলাইন ডেস্ক

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, যুক্তরাষ্ট্র কিয়েভকে রাশিয়ার দাবি মেনে নিতে বাধা দিচ্ছে।

রাশিয়ার সংবাদসংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে আজ শনিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।  

লাভরভ বলেন, 'এটি ক্রমাগত অনুভূত হচ্ছে যে, ইউক্রেনীয় প্রতিনিধিদলকে ধরে রাখা হয়েছে। সম্ভবত আমেরিকানরা তাদের আমাদের দাবিতে সম্মত হতে দিচ্ছে না। আমার মতে, এসব দাবি একেবারে ন্যূনতম দাবি।'

তবে লাভরভ তার এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণের কথা উল্লেখ করতে পারেননি।